ওরাকলের নতুন নিরাপত্তাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরাকলের নতুন নিরাপত্তাসেবা বাজারে এসেছে। ওরাকল আইডেনটিটি ম্যানেজমেন্ট ১১জি রিলিজ টু নামের এ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা আরও ভালোভাবে দেওয়া যাবে। গতকাল সোমবার ঢাকায় এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে নতুন নিরাপত্তাসেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওরাকল করপোরেশন এশিয়া প্যাসেফিকের এন্টারপ্রাইজ নিরাপত্তা বিভাগের আঞ্চলিক বিপণন পরিচালক শিভা বেলাসামি। তিনি বলেন, ‘ধীরে ধীরে প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাপলিকেশন ব্যবহারের হার বাড়ছে। দেখা যাচ্ছে, প্রতিটি অ্যাপলিকেশন ব্যবহারের জন্য আলাদা ইউজার নাম, পাসওয়ার্ড ব্যবহার করা লাগছে। ওরাকলের নতুন এ আইডেনটিটি ম্যানেজমেন্ট-সেবা এ থেকে মুক্তি দেবে। এর ফলে একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে সহজে একাধিক অ্যাপলিকেশন ব্যবহার করা যাবে।’ অনুষ্ঠানে নতুন এ সেবা সম্পর্কে নানা বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া এ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্লাউডসেবা, মুঠোফোন এবং সামাজিক যোগাযোগের নানা সেবার ক্ষেত্রেও সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারবে বলেও জানানো হয়। —নিজস্ব প্রতিবেদক