ওয়াই-ফাই এক্সটেন্ডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেটগিয়ার ব্র্যান্ডের ইএক্স৩৭০০ মডেলের ওয়াই-ফাই রেঞ্জ এক্সটেন্ডার বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৭৫০ মেগাবাইট গতিতে এটি বাড়িতে কিংবা অফিসের ওয়াই-ফাই রাউটারের সিগন্যাল ছড়িয়ে দিতে পারে। এতে দুটি এক্সটার্নাল অ্যান্টেনা আছে। যেকোনো প্লাগে সংযোগ দিয়ে ব্যবহার করা যায়। যেকোনো ব্র্যান্ডের ওয়াই-ফাইয়ের সঙ্গে কাজ করে এটি। দাম ৪,৭৫০ টাকা।
বিজ্ঞপ্তি