ওয়াই-ফাই প্রিন্টার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ব্র্যান্ডের এমএল-২১৬৫ডব্লিউ মডেলের ওয়াই-ফাই প্রিন্টার বাজারে এসেছে। এটি ১২০০ x ১২০০ ডিপিআই রেজ্যুলেশনে প্রতি মিনিটে ২০ পৃষ্ঠা ছাপতে পারে। এতে আছে ৬৪ মেগাবাইট র্যাম, ৩০০ মেগাহার্টজ প্রসেসর ইত্যাদি।ডেস্কটপ কিংবা ল্যাপটপ ছাড়াও যেকোনো ওয়াই-ফাই সমর্থিত ডিভাইস যেমন স্মার্টফোন, ফ্যাবলেট কিংবা ট্যাবলেট থেকে কমান্ড দিয়ে এই প্রিন্টারে প্রিন্ট করা যায়। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা প্রিন্টারটির দাম ১০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি