ওয়াই সিরিজে নতুন ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াই ফাইভ ২০১৭ সংস্করণ
ওয়াই ফাইভ ২০১৭ সংস্করণ

ওয়াই সিরিজের নতুন সংস্করণ ‘ওয়াই ফাইভ ২০১৭’ স্মার্টফোন আনল হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি রম রয়েছে। উন্নত ছবি তোলার জন্য এর পেছনে ডুয়াল এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল এবং সামনে ফ্ল্যাশ সুবিধাসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। অ্যান্ড্রয়েড মার্শম্যালোচালিত ফোনটিতে রয়েছে কোয়াড-কোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর। এর দাম ১০ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি।