ওয়াইম্যাক্স অপারেটরদের সঙ্গে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আসিফ মাহমুদ, গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের ডেপুটি ডিরেক্টর এমদাদুল হক, গ্রামীণফোনের চিফ অফিসার মাহমুদ হোসেন ও হেড অব করপোরেট কমিউনিকেশনস তাহমীদ আজিজুল হক

দেশের অন্যতম দুই ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেড গ্রামীণফোনের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামে ফিক্সড ওয়াইম্যাক্স সেবা চালু করছে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গো ব্রডব্যান্ড’ শিরোনামের এ সেবার কথা জানানো হয়। অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আসিফ মাহমুদ এবং গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের ডেপুটি ডিরেক্টর এমদাদুল হক যৌথভাবে ওয়াইম্যাক্স সেবা উদ্বোধন করেন।
গ্রাহকদের সেবা দিতে অগ্নি ও এডিএন গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করবে। এ ছাড়াও সেবাটি বাজারজাত করতে গ্রামীণফোনের বিপণন ও বিতরণ চ্যানেল ব্যবহার করা হবে। গ্রামীণফোন গ্রাহকসেবাও দেবে।
এই সেবা বাসায় এবং অফিসে বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উপযোগী বলে জানিয়েছে অগ্নি ও এডিএন। প্রাথমিকভাবে গ্রাহকেরা ১ এমবিপিএস গতি পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৪২৩২ টাকায়। এ ছাড়া ৫৫০ টাকায় ৫১২ কেবিপিএস গতির ৩ জিবি সাশ্রয়ী প্যাকও থাকছে। মডেমের দাম হবে ২ হাজার ৪৫০ টাকা। বৃহস্পতিবার থেকেই বাজারে এ সেবা পাওয়া যাবে।