ওয়াইম্যাক্স সম্পর্কে জানার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইম্যাক্স\ লেখক: আবদুল্লাহ-আল-মামুন\ দাম: ১৩০ টাকা\ পৃষ্ঠা: ৭২\ প্রকাশক: বিজ্ঞান একাডেমী ঢাকা\বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিশেষ সংযোজন তারহীন দ্রুতগতির ইন্টারনেট ওয়াইম্যাক্স। বর্তমানে ওয়াইম্যাক্স প্রযুক্তি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে। তারহীন দ্রুতগতির এ ইন্টারনেট সুবিধার ফলে বিভিন্ন অঞ্চলে খুব সহজে ইন্টারনেট সুবিধা পৌঁছানো সম্ভব। ওয়ার্ল্ডওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (ওয়াইম্যাক্স) প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছানো যায় সহজে। ওয়াইম্যাক্সের বিভিন্ন তথ্য নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়াইম্যাক্স বইটি। বিভিন্ন অধ্যায়ে ভাগ করা এ বইয়ে রয়েছে ওয়াইম্যাক্স কি, এর নানা কার্যক্রমের কথা, ওয়াইম্যাক্স নেটওয়ার্ক, মোবাইল ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স নিয়ন্ত্রণ, তৃতীয় প্রজন্মের প্রযুক্তি ইত্যাদি তথ্যের বিস্তারিত ব্যাখ্যা। এ ছাড়া অন্যান্য ব্রডব্যান্ড প্রযুক্তির কথা, ওয়াইম্যাক্সের ব্যবহার, ওয়াইম্যাক্স ফিজিক্যাল ও ম্যাক লেয়ার, ফ্রিকোয়েন্সি পরিকল্পনা, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুবিধার বিস্তারিত চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে বইতে। এ ছাড়া প্রযুক্তির বিভিন্ন শব্দের বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি উল্লেখ করা হয়েছে বিভিন্ন রেফারেন্স লিংক। বর্তমান সময়ে ওয়াইম্যাক্স সম্পর্কে জানতে এবং সহজে বুঝে নিতে আজই দেখুন বইটি আর জেনে নিন প্রযুক্তির আধুনিকতার উল্লেখযোগ্য বিষয়গুলো।—নিজস্ব প্রতিবেদক