ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা দুর্বল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের নিরাপত্তায় ক্যাসপারস্কি পরিচিত একটি নাম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভাইরাস নিরাপত্তার জন্য অনেকেই ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন। আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার যখনই কোনো অরক্ষিত পাবলিক কিংবা প্রাইভেট ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হয়, তখন ক্যাসপারস্কির ডিফল্ট সেটিংস থেকে ‘Protection level of wireless Wi-Fi network is low’ বার্তা চলে আসে। সাধারণত যখন WEP বা WPA ওয়াই-ফাই প্রটোকল ব্যবহার করা হয়, তখন এমন বার্তা আসে। অনলাইন নিরাপত্তার কথা ভেবে এই বার্তা বন্ধ বা সচল রাখতে পারেন।
যা করবেন: উইন্ডোজের স্টার্ট মেন্যু কিংবা সিস্টেম ট্রে থেকে Kaspersky Internet Security আইকনে ক্লিক করে চালু করুন। এবার নিচের বাঁ পাশে Settings গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর Protection ট্যাবে ক্লিক করুন। তালিকা থেকে Firewall-এ ক্লিক করুন। ফায়ারওয়াল সেটিংসের Notify of vulnerabilities in Wi-Fi networks এবং Block and warn about insecure transmission of passwords over the Internet অপশনে টিক চিহ্ন থাকলে যখনই কোনো অরক্ষিত ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হবেন, তখনই এমন বার্তা দেখাবে। আর টিক চিহ্ন তুলে দিলে এমন বার্তা আর দেবে না।
রাকিবুল হাসান