ওয়াওবক্স ডাউনলোড এক কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াওবক্স অ্যাপ্লিকেশন
ওয়াওবক্স অ্যাপ্লিকেশন

টেলিনর ডিজিটালের তৈরি গ্রামীণফোনের লাইফস্টাইল অ্যাপ ‘ওয়াওবক্স’ ডাউনলোড এক কোটি ছাড়িয়েছে। সম্প্রতি গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অ্যাপটিতে গ্রামীণফোনের প্রয়োজনীয় পণ্য ও ছাড় সংক্রান্ত তথ্যের পাশাপাশি আকর্ষণীয় কনটেন্ট বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পান গ্রামীণফোনের গ্রাহকেরা। 

গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের ব্যবস্থাপক ফারহানা ইসলাম বলেন, ওয়াওবক্স দ্রুত সময়ে জনপ্রিয় হয়েছে। ওয়াওবক্স তৈরিতে অ্যাপ ব্যবহারের চাহিদার পাশাপাশি জীবনযাপন নিয়ে গবেষণা করা হয়েছে। এটি ব্যবহারে ডেটা খরচ হয় না। হালনাগাদ খবর, পরামর্শ, খেলা, কুইজ ও ইন্টারনেট অফার সম্পর্কে তথ্য পান ব্যবহারকারীরা।