ওয়াকম্যানের ৩৩ বছর কাটল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু পণ্য মানুষের সংস্কৃতির অংশ হয়ে যায়। তেমনি জনপ্রিয় একটি পণ্য সনির ‘ওয়াকম্যান’। এ বছরের ১ জুলাই জাপানি ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনির তৈরি গান শোনার জনপ্রিয় যন্ত্র ‘ওয়াকম্যান’ ৩৩ বছর পূর্ণ করল। ১৯৭৯ সালের ১ জুলাই বাজারে ছাড়া হয়েছিল গান শোনার ‘ধ্রুপদী’ এ যন্ত্রটি।অডিও ক্যাসেটের যুগ একরকম প্রায় শেষ। সেই সঙ্গে সনি ওয়াকম্যানের দিনও ফুরিয়েছে। আশির দশকের জনপ্রিয় এ পণ্যটি মানুষের জীবনে অনেক প্রভাব ফেলেছিল।এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, লন্ডনের ডিজাইন মিউজিয়াম ক্ল্যাসিক ডিজাইন হিসেবে মর্যাদা দিয়েছে জাপানের তৈরি সনি ওয়াকম্যানকে।এ প্রসঙ্গে মিউজিয়াম কর্তৃপক্ষের ভাষ্য, ১৯৭৯ সালের পর থেকেই গান শোনার জন্য ফ্যাশন এবং সংস্কৃতির অংশ হয়ে ওঠে সনির তৈরি ওয়াকম্যান। এ ডিভাইসটি দীর্ঘদিন ধরেই মানুষের কাছে জনপ্রিয় ছিল। এর আকার এবং ডিজাইন মানুষ গ্রহণ করেছিল। এমনকি ওয়াকম্যান শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতেও ঢুকে গেছে। ওয়াকম্যান অর্থ ছোট বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার। ফলে, সনির তৈরি না হলেও যেকোনো ছোট আকারের ক্যাসেট প্লেয়ারের জন্যই ওয়াকম্যান শব্দটি চালু হয়ে গেছে।