ওয়াটার হ্যাকাথন অ্যাপস উৎসবের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি, দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসন বিষয়ের বিভিন্ন সমস্যার তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন সমাধান উদ্ভাবনের জন্য আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকায় হবে ‘ওয়াটার হ্যাকাথন অ্যাপস’ উৎসব। বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এবং অ্যাকসেস-টু-ইনফরমেশন প্রকল্পের আওতায় বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিবন্ধনের ঠিকানা: www.hackathonbd.com। —বিজ্ঞপ্তি