ওয়ান মিলিয়ন ডলার ওম্যান মারিসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিসা মেয়ারকে ইয়াহু করপোরেশন ১৭ জুলাই তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা দিয়েছে। ১৯ জুলাই ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে মারিসার বেতন-ভাতার তথ্য প্রকাশ করেছে ইয়াহু। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মারিসার বার্ষিক বেতন হবে ১০ লাখ (এক মিলিয়ন) ডলার। এ ছাড়া তঁার মূল বেতনের দ্বিগুণ বার্ষিক ভাতাও পাবেন। ইয়াহুতে পঁাচ বছর চাকরি করলে বেতন, বোনাস ও শেয়ার মিলিয়ে মোট সাত কোটি ডলার পাবেন মারিসা মেয়ার। গতকাল বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।জানা গেছে, মারিসার বর্তমানে ৩০ কোটি ডলারেরও বেশি সম্পদ রয়েছে। ২০০৮ সালে প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন তুলেছিলেন তিনি। এই সময় ফরচুন সাময়িকীর বিচারে সেরা ৫০ জন প্রভাবশালী নারীর তালিকায়ও তঁার নাম উঠেছিল। এবার ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়ে প্রযুক্তিবিশ্বে আবার সাড়া ফেললেন তিনি।মারিসা মেয়ার ১৯৯৯ সালে গুগলের ২০তম কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গুগলে তিনিই প্রথম নারী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন গুগলের জ্যেষ্ঠ পরিচালনা পরিষদের সদস্য। গুগলে তঁার পেশাজীবন শুরুর সময় গুগল সার্চ প্রোডাক্টস ও `ইউজার এক্সপেরিয়েনস'-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তিনি। পরে সে পদ ছেড়ে লোকেশন-বেজড সার্ভিসের প্রধান হিসেবে যোগ দেন। গুগল সার্চের জিও/লোকাল সার্ভিস দেখাশোনা করা ও ইঞ্জিন ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছিলেন মারিসা। গুগলে দায়িত্ব পালনের পর ১৭ জুলাই ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন মারিসা।সিলিকন ভ্যালির প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে সবচেয়ে বেশি আয় করেন অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক। ২০১১ সালে তিনি মোট ৩৭ কোটি ৮০ লাখ ডলার আয় করেছেন। তঁার বার্ষিক বেতন নয় লাখ ডলার।