ওয়ানড্রাইভের জায়গা কমিয়ে দিচ্ছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যের ক্লাউড স্টোরেজ সেবা ওয়ানড্রাইভের জায়গা কমিয়ে দিচ্ছে মাইক্রোসফট। আগে ব্যবহারকারীদের ১৫ জিবি জায়গা বিনা মূল্যে দিত মাইক্রোসফট। এখন থেকে তা কমিয়ে ৫ জিবি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আগে যে ১৫ জিবি বাড়তি ক্যামেরা রোল বোনাস দিত সেটিও বন্ধ করে দিচ্ছে তারা। ২৭ জুলাই থেকে মাইক্রোসফটের এই নীতি কার্যকর হবে।
আইবিটাইমসের খবরে বলা হয়েছে, মাইক্রোসফটের এই নীতিমালায় পরিবর্তন আনায় ও জায়গা কমিয়ে দেওয়ায় ভক্তরা নাখোশ। ২০১৫ সালেই ক্লাউড স্টোরে জায়গা কমিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। কিন্তু গ্রাহকদের প্রতিক্রিয়া বোঝার পর ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে বিশেষ শর্তে ১৫ জিবি জায়গা ধরে রাখার সুযোগ করে দেয়। কিন্তু ২৭ জুলাই থেকে সে সুযোগও আর রাখছে না মাইক্রোসফট কর্তৃপক্ষ।
নতুন ওয়ানড্রাইভ ব্যবহারকারীরা ৫ জিবি জায়গার বেশি পাবেন না।