ওয়ান্ডারবুকে সাড়া দেবে ‘হ্যারি পটার’!
গেম-নির্মাতা প্রতিষ্ঠান সনি করপোরেশন তাদের প্লেস্টেশন থ্রি গেম কনসোলটির জন্য ‘ওয়ান্ডারবুক’ নামে নতুন একটি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এক খবরে বিবিসি জানিয়েছে, ওয়ান্ডারবুক হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির। অর্থাত্ গেমের প্রতিটি বিষয় গেমারের সঙ্গে যোগাযোগ করতে পারে। গেমার চাইলে গেমের সঙ্গে সংশ্লিষ্ট চরিত্র ও বস্তুগুলোর সঙ্গে স্পর্শের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।ওয়ান্ডারবুকের সঙ্গে যদি হ্যারি পটারকে যুক্ত করা যায়? সনি এই কাজটিই করেছে। হ্যারি পটারের স্রষ্টা জেকে রাওলিংকে প্লেস্টেশনের ওয়ান্ডারবুকের সঙ্গে হ্যারি পটারকে যুক্ত করতে রাজি করিয়েছে সনি। অর্থাত্ হ্যারি পটার পড়ার পাশাপাশি গেমের চরিত্রগুলোকে স্পর্শ করতে ও নড়াচড়া করতে পারবেন গেমার।ওয়ান্ডারবুক হিসেবে জেকে রাওলিং হ্যারি পটারকে নতুন করে লিখেছেন ও চরিত্রগুলোকে ইন্টারঅ্যাকটিভ বা সাড়া দেওয়ার উপযোগী করে তৈরি করেছে। ওয়ান্ডারবুক হিসেবে প্রথম বইটির নাম রেখেছেন ‘দ্য বুক অব স্পেলস’।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলতি বিশ্বের বৃহত্তম গেম মেলা ‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ ২০১২ বা ‘ই ৩’ উপলক্ষে ওয়ান্ডারবুকের ঘোষণা দিয়েছে সনি।হ্যারি পটার ছাড়াও আরও অনেক বই ওয়ান্ডারবুকে যুক্ত হবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।