প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে খুব সহজেই রূপান্তর করা সম্ভব। এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে, কোথাও ভেঙে যাবে না। এর জন্য প্রয়োজন ‘ডুপিডিএফ’ নামের ৩.৯৯ মেগাবাইটের একটি সফটওয়্যার। সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন, http:// www.dopdf.com/quick-download.php ঠিকানা থেকে। সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে ইনস্টল করুন। এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এবার File এ গিয়ে Pৎint এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctৎl+P চাপুন। এবার যে Pৎint উইন্ডো আসবে সেখানে Pৎinteৎ Name অপশনে doPDF নির্বাচন করে OK করুন। এবার যে উইন্ডো আসবে সেখানেও OK করুন। তৈরি হয়ে গেল আপনার পিডিএফ ফাইল। এবার যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের পিডিএফ ফাইল। —এ কে এম ফয়জুল ইসলাম