ওয়ার্ড সার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শব্দজব্দ যদি আপনার প্রিয় খেলা হয়, তবে এই অ্যাপলিকেশনটি ভালো লাগতে পারে। খবরের কাগজ, পেনসিল জোগাড় করার ঝামেলা নেই। স্মার্টফোনে নামিয়ে নিন ওয়ার্ড সার্চ অ্যাপলিকেশনটি। যেকোনো সময় যেকোনো স্থানেই শুরু হয়ে যাক শব্দের খেলা। বাড়ির ছোটরা ‘গেম খেলব, গেম খেলব’ দাবি করলে তাদের ধরিয়ে দিতে পারেন ফোনটি। মজা পাবে তারাও।
পাশাপাশি, ওপরে-নিচে অনেকগুলো বর্ণ দিয়ে গ্রিড বানানো থাকবে। এখান থেকে বর্ণ মিলিয়ে শব্দ তৈরি করতে হবে।
আপনার ডিভাইসের সঙ্গে বর্ণের গ্রিডটি স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেবে।
কতগুলো শব্দ তৈরি করলেন, কত সময় লাগল—এসব তথ্যও দেওয়া থাকবে।
নির্মাতা: মেলিমটস, আকার: ২ মেগাবাইট, বর্তমান সংস্করণ: ১.১৪, নামানোর ঠিকানা: http://goo.gl/npKfSI
ডটকম প্রতিবেদক