ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে ব্যবহারকারীদের নিবন্ধনের ব্যবস্থা থাকে। নিবন্ধন করার পরই ব্যবহারকারীরা সাইটে ঢুকতে পারেন। কিন্তু অনেকেকেই নিবন্ধনের ঝামেলায় যেতে চান না। তাঁরা চাইলে সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে লগ-ইন করার সুবিধা নিতে পারেন। এমন একটি প্রোগ্রাম (প্লাগ-ইন) হচ্ছে জানরেইন এনগেজ। প্রথমে www.janrain.com সাইটে গিয়ে GET IT NOW বাটনে ক্লিক করুন। এবার FREE (Basic) অংশের SIGN UP-এ ক্লিক করুন। এখানে Sign up for Janrain Engage Basic পেজের Create Account ট্যাবে পছন্দের ওয়েবসাইটে গিয়ে ঢুকুন। এবার Confirm Information ট্যাবে নাম ও কোম্পানি লিখে Next বাটনে ক্লিক করুন। এরপরে Create Application ট্যাবে অ্যাপলিকেশনের নাম লিখে Create Application বাটনে ক্লিক করুন। এবার Get Started বাটনে ক্লিক করুন, হোম পেজ আসবে। এখানে বাঁ পাশে কিছু দরকারি লিংক এবং ডানে Application Domain, App ID এবং API Key (Secret) রয়েছে।লগ-ইনে কোন কোন সামাজিক সাইট থাকবে তা সেট করতে Sign-In for Websites-এ ক্লিক করে Choose Providers ট্যাবে ক্লিক করুন। এখানে ডান থেকে পছন্দের প্রোভাইডার যুক্ত করে সেভ করুন। এবার প্লাগ-ইনটি http://wordpress.org/extend/plugins/rpx থেকে নামিয়ে নিন এবং ব্লগ সাইটে ইনস্টল করে সক্রিয় করুন। প্লাগ-ইন সক্রিয় করার পরে সেটিংসে API Key টেক্সট বক্সে অ্যাপলিকেশনটির কপি পেস্ট করে সেভ করুন।ব্যস, এবার লগ-ইন পেজে দেখুন Or log in with অংশে সামাজিক সাইটগুলোর আইকন দেখা যাচ্ছে। ওই আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা সহজেই ব্লগ সাইটে লগ-ইন করতে পারবেন। —মেহেদী আকরাম