ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে যাত্রা শুরু করেছে কম্পিউটার ক্লাব। এ উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা। খবর বিজ্ঞপ্তির। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান শহিদুল আলম, বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডব্লিউআইটি) সভাপতি লুনা সামসুদ্দোহা, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এম নুরুল ইসলামসহ অনেকে। দিনব্যাপী এ আয়োজনে ইন্টেল বাংলাদেশের সহযোগিতায় ছিল কুইজ প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা ইত্যাদি।