ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে প্রকল্প প্রদর্শনী
রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রকল্প প্রদর্শনী হয়েছে। গত শনিবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, পরনির্ভরশীলতা থেকে উত্তরণের জন্য প্রযুক্তি কাজে লাগাতে হবে। খবর বিজ্ঞপ্তির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন রেজাউল করিম মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদা চৌধুরী। এতে বিভিন্ন বিভাগের ৭২টি প্রকল্প প্রদর্শিত হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের এসব প্রকল্পগুলো ঘুরে দেখেন।