ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শেষ হলো তথ্যপ্রযুক্তি উৎসব
ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপ-উপাচার্য এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, উপদেষ্টা মুশফিক এম চৌধুরী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসান রবিনসহ অনেকে।
তিন দিনের এ উৎসব শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। এই উৎসবে ১০টি বিশ্ববিদ্যালয় ও ১৫টি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির বিভিন্ন আয়োজনে অংশ নেন। উৎসবের শেষ দিনে গতকাল বিতর্ক প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, গেম প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ।
—বিজ্ঞপ্তি