ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে 'বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড' জিতেছে রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ‘বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড’ জিতেছে রবি
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ‘বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড’ জিতেছে রবি

দেশের অন্যতম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ২২ তম ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে (বিশ্ব মানব সম্পদ সম্মেলন)  ‘বেস্ট এমপ্লয়ার অব দ্যা ইয়ার’ পুরস্কার জয় করেছে।আজ রোববার রবির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস অ্যাডভাইজরি কাউন্সিলের মতে, এইচআরডি কংগ্রেসের অনুষ্ঠানগুলোর মধ্যে ‘বেস্ট এমপ্লয়ার অব দ্যা ইয়ার’ সুপরিচিত এবং বিশ্বের অনেক প্রতিযোগি কোম্পানি এতে অংশ নেয়।

রবি ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’, ‘বেস্ট এইচআর স্ট্রাটেজি ইন লাইন উইথ বিজনেস’ ও ‘গ্লোবাল এইচআর স্ট্রাটেজি’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে। এছাড়াও রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ গ্লোবাল এইচআর লিডার হিসাবে স্বীকৃতি এবং ‘মোস্ট ট্যালেন্টেড ফিফটি গ্লোবাল লিডারস ইন এশিয়া’ পুরস্কার জিতেছেন।

আন্তর্জাতিক মানব সম্পদ কংগ্রেসে পাওয়া স্বীকৃতির ব্যাপারে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা সুপুন বীরাসিংহে বলেন, বিশ্বমানের এ ধরণের পুরস্কার ও স্বীকৃতি অর্জন আমাদের এ বিশ্বাসকেই বাড়িয়ে তুলে যে, আমরা সঠিক পথেই এগুচ্ছি।

গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তিন দিনব্যাপী এইচআরডি কংগ্রেস শেষ হয়। এ বছরের কংগ্রেসের প্রতিপাদ্য ছিল ‘সাফল্যমন্ডিত প্রতিষ্ঠান গড়ে তুলতে মানবিক গুণকে জাগিয়ে তোল’। কংগ্রেসে বাংলাদেশসহ ১০০টি সদস্য দেশ অংশগ্রহণ নেয়।