ওয়ার্ল্ড সামিট পুরস্কার জিতেছে লেমন ২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ওয়ার্ল্ড সামিট পুরস্কার ২০১০ জয় করল বাংলাদেশ থেকে প্রচারিত অনলাইন রেডিও লেমন২৪ (www.lemon24.com)। জনগণের জন্য দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, দুস্থদের সেবা, লিঙ্গবৈষম্য দূরীকরণ, শিক্ষার অভাব ইত্যাদি নিয়ে জাতিসংঘের যে সব সদস্যরাষ্ট্র একসঙ্গে কাজ করে, সেসব দেশের তরুণদের সেরা ই কনটেন্ট এবং প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র, জাতিসংঘের অন্যান্য সংস্থা এ পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হয়। এ বছর ১০২টি দেশের ৬৩২ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে প্রচারিত অনলাইন রেডিও লেমন২৪ দ্বিতীয় শীর্ষস্থান অর্জন করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। —নিজস্ব প্রতিবেদক