ওয়ালটনের ওয়াশিং মেশিনে থাকছে বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিধ বিজ্ঞপ্তি

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে নিত্যব্যবহার্য কাপড়ও জীবাণুমুক্ত রাখা জরুরি। এ ক্ষেত্রে ওয়াশিং মেশিন হতে পারে গুরুত্বপূর্ণ সহযোগী। তাই ক্রেতাদের প্রয়োজনীয়তা বিবেচনায় ওয়াশিং মেশিনে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। মাত্র ৯৯৯ টাকা ডাউন পেমেন্টে কেনা যাচ্ছে ওয়ালটন ওয়াশিং মেশিন। আছে ফ্রি ইনস্টলেশন, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই), ৩ মাসের রিপ্লেসমেন্টসহ নানা সুবিধা।

ওয়ালটনের ওয়াশিং মেশিন বিভাগের ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আশিকুল হাসান জানান, ওয়ালটন ওয়াশিং মেশিন দিচ্ছে সহজ ও সুবিধাজনক মাসিক কিস্তি সুবিধা। বাসায় গৃহকর্মী নিয়োগে মাসিক যে অর্থ ব্যয় হয়, তার চেয়েও কম মাসিক কিস্তিতে সহজেই ঘরে নিয়ে আসতে পারেন ওয়ালটন ওয়াশিং মেশিন। ওয়ালটন ওয়াশিং মেশিন কেনা যাবে মাত্র ১ হাজার ৬৬৫ টাকা মাসিক কিস্তিতে। এ ছাড়া অপর মডেলের ওয়াশিং মেশিন কেনা যাচ্ছে ১ হাজার ৯০৫ টাকা কিস্তিতে। আর দুই মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১ হাজার ৮১৫ এবং ২ হাজার ৬১৯ টাকা কিস্তিতে। পাশাপাশি অপর মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে ২ হাজার ৬৭৮ টাকা, ২ হাজার ৮৫৭ টাকা এবং ২ হাজার ১২৮ টাকা মাসিক কিস্তিতে। সব মডেলের ওয়াশিং মেশিন কেনায় ওয়ালটন দিচ্ছে ৩ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা। থাকছে সর্বোচ্চ ১২ বছরের মোটর ওয়ারেন্টি সুবিধাও।

‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১’-এর আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলছে ‘ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল’। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত ছাড়। রয়েছে যেকোনো ব্র্যান্ডের সচল অথবা অচল ওয়াশিং মেশিন বদলে ওয়ালটন ব্র্যান্ডের নতুন ওয়াশিং মেশিন এক্সচেঞ্জ করার সুযোগ। নগদ মূল্যের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ বছর পর্যন্ত রয়েছে জিরো ইন্টারেস্ট সুবিধা। এ ক্ষেত্রে মোট ২৯টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

গাজীপুরে নিজস্ব কারখানায় বিশ্বমানের ওয়াশিং মেশিন উৎপাদন ও বাজারজাত করছে দেশীয় এই প্রতিষ্ঠান। এ জন্য ওয়ালটনের রয়েছে শক্তিশালী আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) বিভাগ এবং অত্যাধুনিক টেস্টিং ল্যাব। ফলে আধুনিক ব্যস্ত সময়ে গৃহের অত্যন্ত প্রয়োজনীয় এ যন্ত্রের উচ্চ মানের বিষয়ে শতভাগ নিশ্চিত ওয়ালটন। ওয়ালটনের ওয়াশিং মেশিন রপ্তানিও হচ্ছে। ভারত, নেপাল, ইয়েমেন, পূর্ব তিমুরসহ বিশ্বের অনেক দেশেই ওয়াশিং মেশিন রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বাজারে রয়েছে ১৯টি মডেলের সেমি অটোমেটিক এবং অটোমেটিক টপ ও ফ্রন্ট লোডিং ওয়ালটন ওয়াশিং মেশিন। ৬ থেকে ১৫ কেজি পর্যন্ত ধারণক্ষমতার এসব ওয়াশিং মেশিনের মূল্য ৮ হাজার ৯৯০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকার মধ্যে। এতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। মডেলভেদে ওয়ালটন ওয়াশিং মেশিনে প্রতি ঘণ্টায় প্রতি কেজি ওয়াশে বিদ্যুৎ খরচ খুবই কম। যেমন একটি মডেলে প্রতি ঘণ্টায় প্রতি কেজি ওয়াশে বিদ্যুৎ খরচ আসে মাত্র ৩২ পয়সা। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার।