ওয়ালটনের কম্পিউটার ও অনুষঙ্গে ক্যাশব্যাক সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটনের কম্পিউটার ও অনুষঙ্গে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ও অতিথিরা
সংগৃহীত

নতুন বছর উপলক্ষে কম্পিউটার ও অনুষঙ্গে মূল্যফেরত বা ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে ওয়ালটন। এখন ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য তথ্যপ্রযুক্তিপণ্য ও অনুষঙ্গে (অ্যাকসেসরিজ) কিনলে শতভাগ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা ও ডিলার পয়েন্টে এ সুবিধা পাবেন গ্রাহকেরা।

আজ বুধবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রধান অতিথি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। সঙ্গে ছিলেন ওয়ালটনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা সুদে কিস্তিতে কেনার সুবিধা দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা থেকে ফরমাশ জানালেও থাকছে মূল্যছাড়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা। তবে ই-প্লাজা থেকে কিনলে তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা মিলবে না।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ওয়ালটন সব সময় ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বাধুনিক প্রযুক্তি ও সুবিধার সাশ্রয়ী ডিজিটাল ডিভাইস উৎপাদন ও বাজারজাত করে আসছে। পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, মুক্ত পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার ও অনুষঙ্গে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক ঘোষণা করা হয়েছে।

ওয়ালটনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ২১টি মডেলের ল্যাপটপ উৎপাদন করছে। যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৫৫০ থেকে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকায়। আর ২৬ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ২৯ হাজার ৫৫০ টাকার মধ্যে ৭টি সিরিজের ১৬টি মডেলের ডেস্কটপ কম্পিউটার রয়েছে। এ ছাড়া তিনটি মডেলের অল-ইন-ওয়ান কম্পিউটারের দাম ৪৬ হাজার ৯৫০ থেকে ৫৫ হাজার ৫০০ টাকার মধ্যে।

বিজ্ঞপ্তি