ওয়েব ইতিহাস নিয়ে ‘এলওএল’ গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে অবস্থিত ন্যাশনাল মিডিয়া মিউজিয়ামে ওয়েবের ইতিহাস তুলে ধরতে লাইফ অনলাইন বা ‘এলওএল’ নামে একটি গ্যালারি হয়েছে। এ গ্যালারিতে সামাজিক, প্রযুক্তিবিষয়ক ও সংস্কৃতি কীভাবে অনলাইনে প্রভাব ফেলেছে, উঠে এসেছে সে ইতিহাস। এখানে ওয়েবের পথপ্রদর্শক টিম বার্নার্স লি ও ভিন্ট সার্ফের বেশ কিছু কাজও প্রদর্শিত হয়েছে। গ্যালারি কিউরেটরের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, ওয়েবের প্রজন্মকে বুঝতে এ গ্যালারি গুরুত্বপূর্ণ রাখতে পারে।মিউজিয়াম কিউরেটর হিসেবে দায়িত্বরত টম উলি জানিয়েছেন, ‘এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তি আমাদের জীবনে কীভাবে এসেছে ও সাড়া ফেলেছে, তার ইতিহাস জানতে কাজে লাগবে এলওএল গ্যালারি। এ গ্যালারি দেখতে কোনো অর্থের প্রয়োজন পড়বে না। প্রতি শুক্রবার ন্যাশনাল মিডিয়া মিউজিয়ামের লাইফ অনলাইন গ্যালারিটি সবার জন্য উন্মুক্ত থাকে।গ্যালারি দুটি অংশ রয়েছে। এর একটিতে সংরক্ষিত রয়েছে নির্দিষ্ট ওয়েবের ইতিহাস, অপর অংশে প্রতি বছর ওপেন সোর্সের ভিত্তিতে ওয়েবের বিভিন্ন ইতিহাস সংরক্ষণ করা হয়।