মাস্টারিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (দ্বিতীয় খণ্ড) লেখক: বাপ্পি আশরাফ দাম: ৪৫০ টাকা পৃষ্ঠা: ৬৪০ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা
ওয়েব ডিজাইন এখন পেশা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই পেশা বেছে নিয়েই হাজার হাজার তরুণ-তরুণী আউটসোর্সিং খাতে কাজ করে সফলতা অর্জন করেছে। ভালো মানের ওয়েব ডিজাইন ওয়েবপেজ তৈরির পাশাপাশি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির কাজটি করতে পারেন। ওয়েবসাইট তৈরির নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের বইটির দ্বিতীয় খণ্ড। বইটি লিখেছেন বাপ্পি আশরাফ।
বইটির দ্বিতীয় খণ্ডে রয়েছে পিএইচপি৫, এক্সএমএল, এক্সএসএলটি, ওয়ার্ড প্রেস, জুমলা এবং মাইএসকিউএল সফটওয়্যারের বিস্তারিত বর্ণনা। বইটির প্রতিটি বিভাগের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। বইটির প্রতিটি বিভাগের সঙ্গে রয়েছে বিষয়ভিত্তিক বাস্তব প্রকল্পের বর্ণনা এবং কাজ শেখার পদ্ধতি।
নতুন যাঁরা ওয়েবসাইট তৈরির কাজ শিখতে চান তাঁদের জন্য বইটি বেশ কাজের। বাস্তব প্রকল্প ও কাজের উদাহরণ থাকার কারণে পুরো কাজটি হাতে-কলমে শেখা যাবে। বইটির সঙ্গে পাচ্ছেন প্রকল্পের বিষয় নিয়ে একটি বিশেষ সিডি। এতে প্রয়োজনীয় সব তথ্য ও সফটওয়্যার পাওয়া যাবে।
—রাহিতুল ইসলাম