ওয়েব বিষয়ে অনলাইন প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েবের প্রাথমিক বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। পড়াচ্ছেন সফটওয়্যার প্রকৌশলী তাহমিদ রাফি।
এ কোর্সের মাধ্যমে জানা যাবে ইন্টারনেট কীভাবে কাজ করে, একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য কী কী বিষয় শিখতে হবে। কোর্সে অংশ নিতে একটি কম্পিউটার ও ইন্টারনেট-সংযোগই যথেষ্ট। কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকলে যে কেউ এই কোর্সটি করতে পারবেন। কোর্সটি হবে চার সপ্তাহ মেয়াদি।
নিবন্ধনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর। নিবন্ধনের ওয়েব ঠিকানা: https://dimikcs.appspot.com/web100। —বিজ্ঞপ্তি