ওয়েব সামিটে লুজমাংকিস

সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ওয়েব সামিট ২০১৩ আয়োজনে স্টার্ট আপ বা প্রারম্ভিক ব্যবসার উদ্যোগ হিসেবে অংশ নিয়েছিল চাকরি খোঁজার ওয়েবসাইট লুজমাংকিস ডটকম। এ বছর ২৮ আগস্ট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লুজমাংকিস। লুজমাংকিসের দাবি, ওয়েব সামিটে প্রতিষ্ঠানটি অন্যতম স্টার্ট আপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
লুজমাংকিস ডটকমের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘বাংলাদেশি ডেভেলপারদের তৈরি জব পোর্টাল ওয়েব সামিটে উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত। চাকরি খোঁজা ও চাকরি দাতাদের কাছে এ সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
প্রসঙ্গত, বিশ্বের তথ্য-প্রযুক্তি খাতের অসংখ্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের বৈশ্বিক সম্মেলন এ ওয়েবসাইট। তথ্য-প্রযুক্তির উন্নয়ন নিয়ে এখানে সিইও, সিটিও, এইচআর ম্যানেজার এবং সেলস ম্যানেজাররা অংশগ্রহণ করেন। এ সামিট থেকে উদ্ভাবনী প্রারম্ভিক ব্যবসায় উদ্যোগগুলোকে সম্মাননা প্রদান করা হয়।