ওয়েবসাইটে কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিষয়ক ওয়েবসাইট চ্যাম্পস২১ (www.champs21.com) ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার ভয় তাড়ানো এবং একুশ শতকের প্রত্যয়ী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ শুরু করেছে। প্রতিষ্ঠান দুটি মিলিতভাবে শুরু করেছে হরলিকস চ্যাম্পস২১ বৃত্তি কুইজ নামে একটি অনলাইন প্রতিযোগিতা। এতে বাংলা ও ইংরেজি মাধ্যমের দ্বিতীয় থেকে দশম শ্রেণীর সব ছাত্রছাত্রী অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের নিজ নিজ সিলেবাস এবং মাধ্যম অনুযায়ী বিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর কুইজ দিতে হবে। বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। শিক্ষার্থীদের কুইজের সেরা ফলাফলের ভিত্তিতে সেরা ৫০ জনকে পুরস্কৃত করা হবে। —বিজ্ঞপ্তি