ওয়েবসাইটে গ্রামের তথ্য নিয়ে প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামওয়েব নামক একটি সংস্থা গ্রামে গ্রামে তথ্য উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করেছে। গ্রামীণ কমিউনিকেশনের আয়োজনে ‘আমার গ্রাম, আমার গর্ব’ শীর্ষক এ প্রতিযোগিতায় নিজ এলাকার তথ্য চিহ্নিত, সংগ্রহ ও ডিজিটালাইজ করে নিজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে অংশ গ্রহণ করা যাবে। বিজয়ীরা জাপানে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপ (এওটিএস) আয়োজিত আইসিটি ব্যবসা উদ্ভাবন কর্মশালায় অংশ গ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশ গ্রহণের শেষ তারিখ ২২ জানুয়ারি। বিস্তারিত জানা যাবে www.gramweb.net ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক