ওয়েবসাইটে দেখা যাবে হিট ছবি, একদম ফ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড নায়ক আমির খানের থ্রি ইডিয়টস, ইয়াশরাজ ফিল্মের ব্যান্ড বাজা বারাত ও রক অনসহ সম্প্রতি মুক্তি পাওয়া বিভিন্ন হিট মুভি এবার ওয়েবসাইটেও দেখা যাবে। তাও আবার একদম বিনে পয়সায়। কষ্ট করে দোকানে গিয়ে ডিভিডি কিনে না এনে এ ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে একটি মাল্টিমিডিয়া পিসি ও দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ একটি ছবি দেখার মতো দ্রুতগতির না হলেও কয়েকটি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে আপনি সময়-সুযোগমতো দেখতে পাবেন পছন্দের ছবিটি। তাহলে দেরি না করে আসুন, জেনে নেওয়া যাক এসব ওয়েবসাইটগুলো সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য। ইউটিউব বক্স অফিসএই সাইটটিতে ২০০-র বেশি ফিচার থাকছে। রয়েছে ১৫০টি ফিল্ম ক্যাটালগ। এর মধ্যে থাকছে ব্যান্ড বাজা বারাত, থ্রি ইডিয়টস ও ভেজা ফ্রাই ২।গুগল ভিডিওএতে থাকছে ইউটিউব, ডেইলি মোশন ও মুভিওয়েবের মতো ভিডিও কনটেন্ট। থাকবে কয়েক শ সিনেমা ও ডকুমেন্টারি। এ ছাড়া থাকছে বিভিন্ন মানের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।ইন্টারনেট আর্কাইভ ইন্টারনেট আর্কাইভে থাকছে কয়েক হাজার ফ্রি ওপেন সোর্স, ফ্রি ডাউনলোডের ব্যবস্থা, ভিডিও এবং থাকছে বিভিন্ন মুভি। এই সাইটটিতে ইংরেজি, চীনা, সুইডিশ, জার্মান, আরবি, ফরাসি, জাপানি ও ইতালীয় ভাষায় সিনেমা খোঁজা যাবে।ইয়াহু মুভিপ্লেক্স ইন্টারনেটে তাৎক্ষণিক সিনেমা দেখার জন্য রয়েছে ইয়াহু মুভিপ্লেক্স। তবে এ খানে শুধু বলিউডের সিনেমা দেখা যাবে।ওপেন কালচারওপেন কালচারে সরাসরি না হলেও এতে রয়েছে ২৮০টি ফ্রি অনলাইন সিনেমা। তবে এ ছবিগুলো হয় উন্মুক্ত সোর্সের, নয়তো এদের কপিরাইট মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।ফ্রি ডকুমেন্টারিজএই সাইটে বিশ্বব্যাপী কয়েক শ ডকুমেন্টারি পাওয়া যাবে। একই সঙ্গে সাইটটিতে মতামতও দেওয়া যাবে। এ ছাড়া বিষয়বস্তু, এলাকা ও শিরোনামের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টারিও দেখা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।