ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গ্রন্থাগারের বই খোঁজার সুবিধা চালু করা হয়েছে। ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় লাইব্রেরিতে ক্লিক করে বই খোঁজা যাবে। শুধু ইংরেজি নয় বাংলা ভাষাতেও বই খোঁজার ব্যবস্থা রাখা হয়েছে।শুধু বই খোঁজার কাজই নয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনলাইন জার্নাল বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জার্নালও পড়া যাবে।সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত হয়েছে বিভিন্ন তথ্য ও ছবি। নানা ধরনের সুবিধাসহ চালু হওয়া নতুন এ ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, বিভিন্ন বিভাগের প্রশাসনিক তথ্য, ভর্তি কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমের নানা তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটের গবেষণা লিংক থেকে বিভিন্ন গবেষণাকেন্দ্র ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাসংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে। আগের চেয়ে আরও তথ্যবহুল ও সময়োপযোগী নানা ধরনের তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তি কার্যক্রম, বৃত্তিসহ বিভিন্ন সেবার তথ্য, অ্যালামনাই সংগঠনের খবর, প্রতিটি ফ্যাকাল্টির তথ্যাদি বিস্তারিত রয়েছে। বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত তথ্যাদি ও বই খোঁজার তথ্যাদি জানতে আজই দেখতে পারেন ওয়েবসাইটটি। ওয়েবসাইটের ঠিকানা: www.univdhaka.edu অথবা www.du.ac.bd। —প্রতিবেদক