ওয়েবসাইটে শাহজালালের (রহ.) ওরসের খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৬৯২তম ওরসের খবর দেশ-বিদেশে মুহূর্তেই জানাতে ‘শাহজালাল মেমোরি স্কোয়াড’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন একটি ওয়েবসাইট খুলেছে। দুই দিনব্যাপী ওরসের প্রথম দিন গতকাল থেকেই ওয়েবসাইট (www.hazratshahjalalyemeni.com) চালু করা হয়েছে। শাহজালাল মেমোরি স্কোয়াডের উদ্যোক্তা মো. মিজানুর রহমান জানান, ওয়েবসাইটে ৬৯২তম ওরসের সচিত্র খবর পাওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট