ওয়েবসাইটে সহজে গান খুঁজুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে যেকোনো গান খুঁজতে অসংখ্য ওয়েবসাইট পাওয়া যায়। তবে সব ওয়েবসাইটে গান নামানোর (ডাউনলোড) সুযোগ থাকে না।সে ক্ষেত্রে একটা একটা করে সাইট খুলে দেখা যেমন সময়সাপেক্ষ ব্যাপার, তেমনি বিরক্তিকরও। অনেক সাইটে আবার নামানোর জন্য নিবন্ধন করতে হয়। এই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে ডিজার্ট রোজ গানের জন্য intitle:‘index.of’ (mp3)desert.rose লিখে গুগলে অনুসন্ধান করুন। এতে করে শুধু সেই সব সাইটই আপনার সামনে হাজির হবে। যেখান থেকে নিবন্ধন না করেই গানটি নামানো যাবে। একইভাবে মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ গানটি পেতে চাইলে পুরো সংকেত ঠিক রেখে শুধু desert.rose -এর জায়গায় beat.it লিখতে হবে। উল্লেখ্য, গানের শিরোনাম একাধিক শব্দের হলে শব্দগুলোর মধ্যে অবশ্যই ডট (.) চিহ্ন দিতে হবে।ডিউক জন