ওয়েবি অ্যাওয়ার্ড পাচ্ছেন কিম কারদাশিয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের অসামান্য ব্যবহারের জন্য ‘ইন্টারনেটের অস্কারখ্যাত’ ওয়েবি অ্যাওয়ার্ড পাচ্ছেন কিম কারদাশিয়ান। ‘ব্রেকিং দ্য ইন্টারনেট’ ক্যাটাগরিতে এই পুরস্কার পাবেন তিনি। এটি নতুন ক্যাটাগরি। ওয়েবসাইট, ইন্টারঅ্যাকটিভ বিজ্ঞাপন, অনলাইন চলচ্চিত্র প্রভৃতি বিভাগে ওয়েবি পুরস্কার দেওয়া হয়ে থাকে।
অনলাইনে অসামান্য সফলতা, ইন্টারনেটজুড়ে সাড়া ফেলে দেওয়া, কমিউনিটি ও ভক্তদের সঙ্গে যোগাযোগের কারণে কিমকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
অসামান্য ও প্রকৃতিগত প্রতিভা কাজে লাগিয়ে ইন্টারনেটে সাড়া জাগানো, ভক্ত ও কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও বিশ্বকে আকর্ষণ করা ব্যক্তিত্ব ‘ব্রেকিং দ্য ইন্টারনেট’ ক্যাটাগরিতে পুরস্কার পাবেন বলে উল্লেখ করেছে ওয়েবি কর্তৃপক্ষ। ১৬ মে নিউইয়র্ক সিটিতে ওয়েব পুরস্কার দেওয়া হবে। এবারের পুরস্কারজয়ীদের তালিকা দেখা যাবে এ লিংকে webbyawards.com/winners/2016/