ওয়েবে অণুকাব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার লাইনের ছোট ছোট কাব্য, যা অণুকাব্য নামে সমাদৃত। ছোট বলে এর নাম অণুকাব্য। অণুকাব্যে থাকে ব্যঙ্গ-বিদ্রূপ, হাস্যরস আর প্রেম। দন্তস্য রওশন মূলত ঠাট্টা-কৌতুক করে চার লাইনের বক্তব্য লিখে চলেছেন অনেক দিন ধরেই। বের হয়েছে বেশ কয়েকটি বই। সম্প্রতি ইন্টারনেটে অণুকাব্য নিয়ে বের হয়েছে একটি ওয়েবসাইট, যেখানে প্রকাশিত বইয়ের অণুকাব্যের পাশাপাশি রয়েছে সর্বশেষ লেখা অণুকাব্যগুলোও। সাইটে অণুকাব্য সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। ওয়েবসাইটের ঠিকানা: www.anukabbo.com। —বিজ্ঞপ্তি