ওয়েবে একুশে বইমেলার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী চত্বরে চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বইমেলায় নতুন বইয়ের খোঁজে মেলায় মানুষের ভিড়। এছাড়াও মেলার মূল মঞ্চে থাকছে নানা অনুষ্ঠান। এসব খবর পেতে আগ্রহীদের যেতে হয় মেলায়। তবে বইমেলার সব তথ্য এখন ইন্টারনেটে বসেই জানা সম্ভব। বইমেলায় প্রতিদিন আসা বইয়ের তথ্যসহ নানা আয়োজনের খবর নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে একুশে বই মেলা (www.ekusheyboimela.com) নামে একটি ওয়েবসাইট। সম্পূর্ণ বাংলায় এ ওয়েবসাইটে রয়েছে লেখক, প্রকাশক, বইয়ের আলাদা লিংক রয়েছে যেখানে নির্দিষ্ট ভাবে বইয়ের খবর পাওয়া যাবে। লেখক লিংকে লেখকের বইয়ের ছবি, পরিচিতি এবং লেখকের অন্যান্য বইয়ের তথ্য পাওয়া যাবে। প্রকাশক লিংকে বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ সহ বইয়ের বিস্তারিত জানা যাবে। বইমেলার প্রতিদিনের অনুষ্ঠানের খবরের পাশাপাশি রয়েছে নানা ছবি। সাইটটির প্রকল্প প্রধান সৈয়দা জুলফা হক জানান, এ ওয়েবসাইটের মাধ্যমে বাংলা বইয়ের বড় একটি তালিকা তৈরী করার লক্ষ্য রয়েছে। এছাড়া ই-বুক, জনপ্রিয় লেখকদের নিয়ে চ্যাট আড্ডার আয়োজন করার পাশাপাশি অনলাইনের মাধ্যমে বই বিক্রির ব্যবস্থাও করা হবে। তিনি জানান, বইমেলার নতুন বইয়ের খবর সহ নানা তথ্য মুঠোফোনে পেতে বিশেষ সফটওয়্যারের ব্যবস্থা করা হয়েছে। এ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে যে কোন অপারেটরের মুঠোফোন থেকে ebm লিখে ৪২৩৮ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় OK করে দিলেই মোবাইল ফোনে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে আর পাওয়া যাবে বইমেলার তথ্য। ইনস্টল হওয়া সফটওয়্যারটি ব্যবহারের জন্য আলাদা কোন খরচ লাগবে না। তো আর দেরী না করে ঘরে বসেই মাউসের ক্লিকে বইমেলার খবর নিয়ে নিন। —নুুরুন্নবী চৌধুরী