ওয়েবে এভারেস্ট জয়ের দিনলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ৮ এপ্রিল এভারেস্ট জয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে কাঠমান্ডু রওনা হয়েছিলেন দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। ২৩ মে তিনি জয় করেছিলেন এভারেস্ট।আগামীকাল থেকে নিজের ওয়েবসাইটে (www.musaibrahim.com.bd) এভারেস্ট অভিযানের প্রতিদিনকার দিনলিপি লিখবেন মুসা ইব্রাহীম।তারিখ ধরে ধরে গত বছরের ওই দিন কীভাবে কেটেছিল, তার বর্ণনা দেবেন তিনি। এতে মুসার এভারেস্ট অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। —নিজস্ব প্রতিবেদক