ওয়েবে ক্যানসার নিয়ে প্রশ্নের উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হেলথ প্রায়োর ২১ বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে অনলাইনে ক্যানসার রোগ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার বিশেষ সেবা চালু করেছে। আজ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যে কেউ এই ওয়েবসাইটে ক্যানসার-বিষয়ক যেকোনো প্রশ্ন পাঠাতে পারবেন। এসব প্রশ্নের উত্তর দেবেন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক। উত্তর প্রশ্নকর্তার ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। প্রশ্ন জমা দিতে হবে www.healthprior21.com ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি