ওয়েবে রংপুর পুলিশ লাইন স্কুল ও কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর পুলিশ লাইন স্কুল ও কলেজের ওয়েবসাইট (www.Plscr.com) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় স্কুল মিলনায়তনে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা। এই ওয়েবসাইটের মাধ্যমে স্কুল ও কলেজের ইতিহাস সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীদের ফলাফলসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রমের তথ্য, ভর্তি বিজ্ঞপ্তি, তথ্যবহুল ছবি ও প্রতিদিনের কার্যক্রমের সব তথ্য পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, কলেজ অধ্যক্ষ ড. জালালউদ্দিন আকবর। —নিজস্ব প্রতিবেদক, রংপুর