প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরাহাট দোসরপাড়া গ্রামে ইছামতী নদীর পাড়ে গড়ে উঠেছে পদ্মহেম ধাম। লালন শাহ বটতলা নামের এ জায়গায় ফকির লালন শাহকে ঘিরে রয়েছে নানা আয়োজন। আর এর নানা খবর নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে লালন শাহ বটতলা (www.lalonshahbattala.com) ওয়েবসাইট। এতে লালন শাহ বটতলায় থাকা পদ্মহেম ধাম, লালন বিদ্যালয়, লালন নিয়ে বিভিন্ন আয়োজনের খবরের পাশাপাশি রয়েছে বিভিন্ন আয়োজনের ছবি। মধুপূর্ণিমা রাতে আয়োজিত সাধুসঙ্গসহ বিভিন্ন খবরের পাশাপাশি এতে রয়েছে লালন সঙ্গীতশিল্পীদের ছবি। লালন শাহ বটতলার মধুপূর্ণিমা সাধুসঙ্গ আয়োজনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। লালনভক্তদের জন্য এ ওয়েবসাইটটি আগ্রহের সৃষ্টি করবে।—নিজস্ব প্রতিবেদক