ওয়েবে লিনাক্স মিন্টের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত অপারেটিং সিস্টেমের মধ্যে বেশ জনপ্রিয় লিনাক্স মিন্ট। লিনাক্সের অন্য অপারেটিং সিস্টেম উবুন্টু ও ডেবিয়ানের ওপর ভিত্তি করে তৈরি লিনাক্স মিন্টে আছে বিশেষ ইন্টারফেস।এটি বেশউন্নত এবং সহজ।লিনাক্স মিন্টে বিভিন্ন মাল্টিমিডিয়া কোডেক দেওয়া আছে, যার ফলে ইনস্টলেশনের পর কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়। ২০০৬ সালে লিনাক্স মিন্ট প্রকাশের পর থেকে এর ব্যবহারকারীদের নানা ধরনের কমিউনিটি গড়ে উঠেছে। সম্প্রতি লিনাক্স মিন্টের বাংলাদেশের ব্যবহারকারীদের চালু হয়েছে লিনাক্সমিন্ট বাংলাদেশ কমিউনিটি। www.linuxmint-bd.org ঠিকানার ওয়েবসাইটে লিনাক্স মিন্টের বিভিন্ন বিষয় জানার পাশাপাশি প্রয়োজনীয় নানা কিছু সংগ্রহ ও নামিয়ে নেওয়া (ডাউনলোড) যাবে। লিনাক্সমিন্ট বাংলাদেশ কমিউনিটির প্রধান অয়ন খান বলেন, বাংলাদেশে লিনাক্স মিন্ট ব্যবহারকারী বাড়ানো এবং ব্যবহারকারীদের বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এই কমিউনিটি করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে বিশেষ ব্লগ ও ফোরাম, যার মাধ্যমে লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা নিজেদের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে পারবে। পাশাপাশি আগ্রহীরা লিনাক্স মিন্টের সর্বশেষ সংস্করণটির সিডি বিনা মূল্যে সংগ্রহ করতে পারবে এবং প্রয়োজনে এ সাইট থেকে সহজে নামিয়ে নিতে পারবে। —নিজস্ব প্রতিবেদক