ওয়েবে সামাজিক যোগাযোগ সাইটের প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে ইন্টারনেট আর গতিশীল প্রযুক্তিমাধ্যমে সমাজ, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সবকিছুকেই পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করতে পারে। ইন্টারনেটে গড়ে ওঠা বর্তমান সামাজিক যোগাযোগ সাইটগুলোর সঙ্গে ব্যবহারকারীরা নানাভাবে জড়িত। এসব সাইটের পাশাপাশি যোগাযোগের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ প্রোগ্রামের ব্যবহার এবং এর মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলার বিশেষ সুযোগ রয়েছে। www.paracalls.com ঠিকানার ওয়েবসাইটটি ক্যারিয়ার উপযোগী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ জায়গা। এ সাইটে রয়েছে জনপ্রিয় তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের সুবিধা-সংবলিত জিটক, ইয়াহু, এমএসএন, এআইএম, ফেসবুক, টুইটার ব্যবহারের মাধ্যমে বার্তা সংরক্ষণের সুবিধা। পাশাপাশি এ সাইটের প্রায় সব বৈশিষ্ট্য মোবাইলের মাধ্যমে ব্যবহারের সুযোগ রয়েছে। প্রফেশনাল সামাজিক যোগাযোগ সাইটের নানা সুবিধাও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। এর যোগাযোগের প্রোগ্রাম ব্যবহার করে লগ ইন অবস্থায় ফেসবুক, টুইটারে যুক্ত থাকা যাবে এবং ইউটিউবের ভিডিওসহ বিভিন্ন লিংক ব্যবহার করা যাবে। যেকোনো প্রতিষ্ঠান এ সাইটে নিবন্ধনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা নিজেদের সিভি তৈরির সুবিধাও পাবেন। এ ছাড়া চাকরির তথ্য, পেশাজীবীদের মধ্যে যোগাযোগ করার সুযোগও রয়েছে। নানা ধরনের নতুন বৈশিষ্ট্যযুক্ত এ সাইটে সামাজিক যোগাযোগের সুবিধাও পাওয়া যাবে। —নুরুন্নবী চৌধুরী