ওয়েবে সিলেট কম্পিউটার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো কম্পিউটার মেলা’। বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মেলা সরাসরি ওয়েবসাইটেও সম্প্রচার হচ্ছে। গত সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাতেই একটি ওয়েবসাইট খোলা হয়েছে। আয়োজকেরা জানান, দেশ-বিদেশ থেকে সবাই যাতে মেলাটি উপভোগ করতে পারে, এ জন্য ওয়েবসাইটটি খোলা হয়েছে। মেলায় স্যামসাং প্যাভিলিয়নে বিশেষ মূল্যে ল্যাপটপ পাওয়া যাবে। প্রতিটি ল্যাপটপের সঙ্গে রয়েছে উপহার। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এবারের মেলায় ৬০টি স্টল অংশ নিয়েছে। মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।—নিজস্ব প্রতিবেদক, সিলেট