ওয়েস্টার্ন ডিজিটালের পরিবেশক হলো স্মার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্টার্ন ডিজিটাল
ওয়েস্টার্ন ডিজিটাল

ওয়েস্টার্ন ডিজিটালের পণ্য বিক্রির জন্য দেশে অনুমোদিত পরিবেশক হয়েছে স্মার্ট টেকনোলজিস। আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী ও ওয়েস্টার্ন ডিজিটালের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক অসীম কুমার বসু।
অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, বাংলাদেশ বাজারে কম্পিউটার বাজারে স্টোরেজ পণ্যের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। দেশের বাজারে ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে চুক্তি করা হয়েছে। ওয়েস্টার্ন ডিজিটালের এক্সটার্নাল ও ইন্টারনাল সব ধরনের হার্ডডিস্ক বিপণন করবে স্মার্ট। ইন্টারনাল ড্রাইভের মধ্যে রয়েছে ডব্লিউডি ব্লু, ব্ল্যাক, পার্পল, রেড ও আরই ড্রাইভ। এক্সটার্নাল হার্ডড্রাইভের মধ্যে রয়েছে ডব্লিউডি এলিমেন্ট, পাসপোর্ট, পার্সোনাল ক্লাউড ও নেস ড্রাইভ।