ওয়েস্টার্ন ডিজিটালের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদিত পরিবেশক হিসেবে বাংলাদেশে এখন থেকে ওয়েস্টার্ন ডিজিটালের (ডব্লিউডি) পণ্য বিক্রি করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, ‘বাংলাদেশের কম্পিউটার বাজারে হার্ডডিস্ক ড্রাইভের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই চাহিদা পূরণের জন্য আমরা ওয়েস্টার্ন ডিজিটালের মতো একটি বিশ্বখ্যাত স্টোরেজ ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী এবং ওয়েস্টার্ন ডিজিটালের জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক অসীম কুমার বসু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হার্ডডিস্কের মধ্যে ডব্লিউডি ব্লু, ডব্লিউডি ব্ল্যাক, ডব্লিউডি পার্পল, ডব্লিউডি রেড এবং ডব্লিউডি আরই ড্রাইভ থাকছে। এক্সটারনাল হার্ডডিস্কের মধ্যে রয়েছে ডব্লিউডি এলিমেন্ট, ডব্লিউডি পাসপোর্ট, ডব্লিউডি পার্সোন্যাল ক্লাউড ও ডব্লিউডি নেস ড্রাইভ। এক্সটারনাল হার্ডডিস্কগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তার কথা ভেবে তৈরি করা হয়েছে।