কক্সবাজারে আসুসের ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আসুস পার্টনার মিট ২০১৪’ শীর্ষক ডিলার সম্মেলন। এতে দেশব্যাপী আসুসের ডিলার প্রতিষ্ঠানের ৫৫ জন আমন্ত্রিত প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আসুস বাংলাদেশের কান্ট্রি পণ্য ব্যবস্থাপক আল ফুয়াদ, আসুস চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, আসুস ন্যাশনাল বিক্রয় ব্যবস্থাপক জিয়াউর রহমানসহ অনেকে৷
আবদুল ফাত্তাহ্ বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে সামনের দিকে এগিয়ে নিতে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে৷ অনুষ্ঠানে আসুস প্রতিষ্ঠানের ওপর আলোচনা, আসুসের সর্বশেষ প্রযুক্তি এবং আসন্ন প্রযুক্তিপণ্যের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়৷ —বিজ্ঞপ্তি