কক্সবাজারে আসুসের বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে গত ২৫ মে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ‘আসুস সেল্স কনফারেন্স ২০১২’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মহিউদ্দিন কাদের বলেন, বিশ্বব্যাপী গ্রাহক পর্যায়ে আসুস ল্যাপটপের অবস্থান তৃতীয় এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে দ্বিতীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্, শাখা ব্যবস্থাপক কামরুজ্জামানসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির। অনুষ্ঠানে ২০১১ সালে আসুস ল্যাপটপ বিক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জন করায় ৫০টি ডিলার প্রতিষ্ঠানকে সম্মানজনক সার্টিফিকেট ও প্রথম ল্যাপটপ বিক্রয়ে সাফল্য অর্জন করায় ১০ ডিলার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।