কক্সবাজারে এয়ারটেল থ্রিজি

কক্সবাজারে থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সেখানে এয়ারটেল থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন করেন কক্সবাজারের মেয়র সারোয়ার কামাল।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কক্সবাজারের এয়ারপোর্ট, এয়ারপোর্ট রোড, লাবণী পয়েন্ট ও সংলগ্ন এলাকা, হোটেল মোটেল জোন, ৩৩২ মধ্য বাহারছড়া, সায়মন রোড, কে সি দে রোড, কলাতলী, মেরিন ড্রাইভ রোড, হোটেল লজ হ্যাচারি রোড, ঝিলংজা, নিউ বিচ রোড ও মোটেল রোড থ্রিজির আওতায় এসেছে।
থ্রিজি উদ্বোধন প্রসঙ্গে এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিট বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, রাজশাহী ও বগুড়ার মতো এলাকায় এয়ারটেলের থ্রিজি পৌঁছে গেছে। দেশব্যাপী আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের থ্রিজি সেবা প্রদান এবং থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে আমরা কাজ করছি। এ বছরের মধ্যেই দেশের বিভাগীয় সদরগুলোতে থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে যাবে।’