কক্সবাজারে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের স্কুল-কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আগামীকাল ‘একমি আইটি লিমিটেড’ বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করছে। এতে শিক্ষার্থীদের কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার এবং তথ্যপ্রযুক্তির নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনব্যাপী প্রদর্শনীর জন্য সিদ্দিক ম্যানশন (তয় তলা) কালুর দোকান, কক্সবাজার ঠিকানায় নিবন্ধন করতে হবে। —আব্দুল কুদ্দুস, কক্সবাজার