কক্সবাজারে শীর্ষে সরকারি উচ্চবিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন। এর মধ্যে ১০৩ জন নিয়ে শীর্ষস্থানে রয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন বলেন, এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেয় ১৯০ জন। পাস করেছে ১৮৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৫ শতাংশ। ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় বিদ্যালয়ের তালিকায় ১৬তম স্থান লাভ করে।
দ্বিতীয় অবস্থানে চকরিয়া কোরক বিদ্যাপীঠে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।